মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

রাপা প্লাজা থেকে ৫শ’ ভরি স্বর্ণ ডাকাতি

গেজেট ডেস্ক

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরের রাপা প্লাজার রাজলক্ষ্মী জুয়েলার্স থেকে নগদ অর্থসহ স্বর্ণালংকার লুটের অভিযোগ পাওয়া গেছে। শনিবার গভীর রাতে এই লুটের ঘটনা ঘটে। রাজলক্ষ্মী জুয়েলার্সের মালিকপক্ষ আজ রোববার সাংবাদিকদের কাছে এ কথা জানিয়েছে।

রাজলক্ষ্মী জুয়েলার্সের মালিকের ভাই অমিত সাহা বলেন, দোকান থেকে ৫০০ ভরি গয়না ও দুই লাখ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

অমিত সাহা বলেন, শনিবার দিবাগত রাত আড়াইটা থেকে তিনটার দিকে এই লুটের ঘটনা ঘটে। তিনজনের একটি দল দোকানের তালা ভেঙে ভেতরে ঢোকে। এরপর তারা দোকান থেকে গয়না ও নগদ অর্থ নিয়ে যায়।

অমিত সাহার ভাষ্য, সিসি টিভির ফুটেজে যে তিনজনকে দেখা যায়, তাদের দুজনের মুখ ঢাকা ছিল। অন্যজনের মুখ খোলা ছিল।

অর্থসহ স্বর্ণালংকার লুটের এই ঘটনায় রাজলক্ষ্মী জুয়েলার্স কর্তৃপক্ষ থানায় মামলা করেছে। পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলে গেছে। তারা তথ্য সংগ্রহ করছে।

ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) রুবেল আজাদ বলেন, রাজলক্ষ্মী জুয়েলার্সে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা গত রাতে দোকানের তালা ভেঙে স্বর্ণ ও টাকা লুট করেছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন