মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

ট্রেনে কাটা পড়ে রেলওয়ের কর্মচারী নিহত

গেজেট ডেস্ক

রাজধানীর বিমানবন্দর এলাকায় ট্রেনে কাটা পড়ে আমিন বেপারী (৩৬) নামে এক রেলওয়ে কর্মচারী নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে কাউলা রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তি রেলওয়ের ওয়েম্যান হিসেবে কর্মরত ছিলেন।

বিমানবন্দর রেলওয়ে স্টেশনের পুলিশ ফাঁড়ির এএসআই মহিউদ্দিন জানান, আজ সকালে বনরুপা রেললাইন এলাকায় কাজ করছিলেন আমিন। এ সময় ঢাকার কমলাপুর থেকে ছেড়ে যাওয়া মহুয়া এক্সপ্রেস নামের ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান তিনি। মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন