মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

গোপালগঞ্জে অভিযান চালিয়ে ইটভাটা ধ্বংস : ৬ লক্ষ টাকা জরিমানা

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে অবৈধ ইট ভাটায় অভিযান চালিয়ে ৬ টি ইট ভাটা ধ্বংস করে ৬ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার সদর উপজেলার পুখুরিয়া এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ ইট ভাটার চিমনী, ক্লিন ভেঙ্গে দিয়ে আগুন নিভিয়ে দেওয়া হয়। ধ্বংস করা ইট ভাটা সমূহ হলো-মধুমতি ব্রিক্স, সিরাজ ব্রিক্স, এমবিআই ব্রিক্স, এসএমবি ব্রিক্স, কেএসপি ব্রিক্স ও স্টার ব্রিক্স।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মানোয়ার হোসেন বলেছেন, সদর উপজেলার পুখুরিয়াসহ বিভিন্ন এলাকায় অসংখ্য অবৈধ ইটভাটা রয়েছে। তাদেরকে বার বার সতর্ক করার পরেও তারা বিধি সম্মতভাবে ইটভাটা পরিচালনা করেনি। বৃহস্পতিবার ৬ টি ইট ভাটা ভেঙ্গে দেওয়া হয়েছে, প্রত্যেক ভাটায় এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এ পর্যন্ত এই মৌসুমে ওই এলাকার ১৬ টি ইট ভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন