গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় হেলপার নিহত

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় সুবল দাস (৩৫) নামে এক হেলপার নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার দক্ষিণ চণ্ডীবর্দী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুবল দাস সাতক্ষীরা জেলার ইটাগাছা গ্রামের প্রদীপ দাসের ছেলে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী একটি ট্রাক দক্ষিণ চণ্ডীবর্দী এলাকায় পৌঁছে চালক নিয়ন্ত্রণ হারালে সেটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত সুবলকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে উক্ত সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন