বৃহস্পতিবার । ২৫শে জুন, ২০২৬ । ১১ই আষাঢ়, ১৪৩৩

গোপালগঞ্জ বাজারে আগুনে পুড়েছে ১৬ দোকান

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কাটালীপাড়া উপজেলার ভাঙ্গারহাট বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ১৬ টি দোকান ঘর মালমালসহ পুড়ে গেছে।

অগ্নিকান্ডে অন্তত কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পক্ষ থেকে দাবী করা হয়েছে।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, শনিবার রাত ৮টার দিকে একটি ইলেকট্রনিক দোকান থেকে বৈদ্যুতিক সর্টসার্কিট হয়ে অগ্নিকান্ডের সূত্রপাত হয়।পরে একেক করে ১৬টি দোকান পুড়ে যায়।খবর পেয়ে কোটালীপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা এসে স্থানীয় লোকজনের সহায়তায় প্রায় একঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন