চতুর্থ ধাপের পৌর নির্বাচনে বিএনপি’র টিকিট পেলেন যারা

গেজেট ডেস্ক

আগামী ১৪ই ফেব্রুয়ারি সারাদেশে চতুর্থ ধাপের পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ৫২টি পৌরসভায় মেয়র পদে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চূড়ান্ত প্রার্থীরা হলেন-
ঠাকুরগাঁও সদরে শরিফুল ইসলাম শরিফ, ঠাকুরগাঁও রানীশংকইলে মোঃ মাহমুদুন নবী, লালমনিরহাট সদরে মোশারফ হোসেন রানা, লালমনিরহাট পাটগ্রামে এ কে এম মোস্তাফা সালাউজ্জামান ওপেল, জয়পুরহাট আক্কেলপুরে মোঃ আলমগীর চৌধুরী, চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে মোঃ ওজিউল ইসলাম, রাজশাহী নওহাটায় শেখ মোঃ মকবুল হোসেন, রাজশাহী গোদাগাড়ীতে মোঃ গোলাম কিবরিয়া, রাজশাহী তানোরে মোঃ মিজানুর রহমানা মিজান, রাজশাহী তাহেরপুরে আবুনাঈম মোঃ সামসুর রহমান (মিন্টু), নাটোর বড়াইগ্রামে মোঃ ইসাহাক আলী, নাটোর সদরে মোঃ জিল্লুর রহমান খান চৌধুরী, চুয়াডাঙ্গা জীবননগরে মোহাঃ শাহাজাহান কবীর, চুয়াডাঙ্গা আলমডাঙ্গায় মীর মহি উদ্দিন, যশোর চৌগাছায় মোঃ আব্দুল হালিম, যশোর বাঘারপাড়ায় মোঃ আব্দুল হাই মনা, বাগেরহাট বাগেরহাট সদরে মোঃ সাইদ নিয়াজ হোসেন, সাতক্ষীরা সাতক্ষীরা সদরে মোঃ তাজকিন আহমেদ, পটুয়াখালী কলাপাড়ায় হুমায়ুন কবির, বরিশাল মুলাদীতে মোঃ আল মামুন, বরিশাল বানারীপাড়ায় মোঃ রিয়াজ উদ্দিন আহম্মেদ, টাঙ্গাইল গোপালপুরে খন্দকার জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল কালিহাতীতে আলী আকবর, জামালপুর মেলান্দহে মোঃ মনোয়ার হোসেন, শেরপুর সদরে এ বি এম মামুনুর রশিদ পলাশ।

শেরপুর শ্রীবরদীতে মোঃ আব্দুল হাকিম, নেত্রকোনা সদরে আব্দুল্লাহ্ আল মামুন খান, কিশোরগঞ্জ বাজিতপুরে মোঃ এহেসান কুফিয়া, কিশোরগঞ্জ হোসেনপুরে মুহাম্মদ মাহবুবুর রহমান, কিশোরগঞ্জ করিমগঞ্জে আব্দুল্লাহ আল মাসুদ সুমন, মুন্সীগঞ্জ মিরকাদিমে মিজানুর রহমান, নরসিংদী সদরে মোঃ হারুন আর রশিদ, নরসিংদী মাধবদীতে মোঃ আনোয়ার হোসেন, ফরিদপুর নগরকান্দায় মোঃ আলিমুজ্জামান মিয়া, মাদারীপুর কালকিনিতে মোঃ কামাল হোসেন, শরীয়তপুর ডামুড্যায় মোঃ নাজমুল হক সবুজ মিয়া, সিলেট কানাইঘাটায় মোঃ শরিফুল হক, হবিগঞ্জ চুনারুঘাটায় মোঃ নাজিম উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় মোঃ জয়নাল আবেদীন আব্দু, কুমিল্লা হোমনায় মোঃ আঃ লতিফ, কুমিল্লা দাউদকান্দিতে নূর মোঃ সেলিম সরকার, চাঁদপুর কচুয়ায় মোঃ হুমায়ুন কবির প্রধান, চাঁদপুর ফরিদগঞ্জে মোঃ ইমাম হোসেন, নোয়াখালী চাটখিলে মোস্তফা কামাল, নোয়াখালী সোনাইমুড়িতে মোঃ মোতাহের হোসেন, লক্ষীপুর রামগতিতে আলহাজ সাহেদ আলী পুটু, চট্টগ্রাম সাতকানিয়ায় এ জেড এম মঈনুল হক চৌধুরী, চট্টগ্রাম পটিয়ায় মোঃ নুরুল ইসলাম, চট্টগ্রাম চন্দনাইশে মাহবুবুল আলম চৌধুরী, খাগড়াছড়ি মাটিরাঙ্গায় মোঃ শাহজালাল (কাজল), রাঙ্গামাটি সদরে মোহাম্মদ মামুনুর রশিদ, বান্দরবান সদরে মোহাম্মদ জাবেদ রেজা।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন