মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

সড়কে পড়ে থাকা সেই লাশটি অভিনেত্রী আশার

গেজেট ডেস্ক

রাজধানীর মিরপুরের টেকনিক্যাল মোড় সড়ক থেকে উদ্ধার হওয়া লাশটি টিভি অভিনেত্রী আশা চৌধুরীর বলে নিশ্চিত হওয়া গেছে। সোমবার দিনগত রাতে দেড়টার দিকে লাশটি উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

পুলিশের প্রাথমিক ধারণা, গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন আশা। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে তরুণ নাট্যনির্মাতা রুমান রুনি জানিয়েছেন, সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আশা। মঙ্গলবার দুপুরে ফেসবুকে নিজের ওয়ালে রুনি লেখেন, ‘আমার প্রিয় বন্ধুটা আর নেই। সড়ক দুর্ঘটনায় মারা গেছে।’

নিহতের পরিবারের বরাতে দারুসসালাম থানার এসআই সোহান আহমেদ বলেন, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) আইন বিভাগের ছাত্রী ছিলেন আশা। লেখাপড়ার পাশাপাশি একটি বেসরকারি বায়িং হাউসেও চাকরি করতেন। এছাড়া ওই তরুণী অভিনয় করতেন বলে তার পরিবার জানিয়েছে।

তিনি আরও বলেন, লাশের সুরতহাল রিপোর্ট অনুযায়ী মনে হচ্ছে ওই তরুণী সড়ক ‍দুর্ঘটনায় নিহত হয়েছেন। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন