ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য প্রদান না করলে আবেদন প্রত্যাখ্যান হতে পারে বলে জানিয়েছে দেশটির ঢাকাস্থ দূতাবাস।
মঙ্গলবার (৬ অক্টোবর) মার্কিন দূতাবাসের সামাজিক যোগাযোগমাধ্যমে ভিসা সংক্রান্ত এক বার্তায় এ কথা জানানো হয়।
বার্তায় উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণের স্বার্থে, আপনার ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য প্রদান না করলে ভিসা আবেদন প্রত্যাখ্যান হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য অযোগ্য হতে পারেন।
খুলনা গেজেট/এএজে

