কোটালীপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পিলারে ধাক্কা লেগে মুন্না শেখ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পয়সারহাট ব্রিজের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুন্না শেখ উপজেলার বান্ধাবাড়ী ইউনিয়নের নাগড়া গ্রামের ইখতিয়ার শেখের ছেলে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহমুদ জানান, মুন্না শেখ মোটরসাইকেল নিয়ে নাগড়া থেকে পয়সারহাটের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে পয়সারহাট ব্রিজের মোড়ে পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পিলারে সজোরে ধাক্কা খায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন