গোপালগঞ্জে নারীসহ দুজনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দুটি পৃথক এলাকা থেকে এক নারীসহ দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার রাঘদী ইউনিয়নের ছাগলছিড়া ও বহুগ্রাম ইউনিয়নের ছোট তারাইল গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন—ছোট তারাইল গ্রামের রাধা বরের স্ত্রী নমিতা বর (৬০) এবং ছাগলছিড়া গ্রামের জহির মোল্লার ছেলে শীতল মোল্লা (৩৫)।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, সন্ধ্যার দিকে নিজ ঘরের জানালার গ্রিলের সঙ্গে গামছা পেঁচিয়ে ফাঁস দেন শীতল মোল্লা। খবর পেয়ে সিন্দিয়াঘাট তদন্ত কেন্দ্রের পুলিশ গিয়ে ঘরের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে।

অন্যদিকে, দীর্ঘদিন ধরে জটিল পেটের পীড়ায় ভোগা নমিতা বর নিজ বসতঘরে কীটনাশক পান করেন। মুমূর্ষু অবস্থায় স্বজনেরা বিষয়টি টের পেলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। উভয় ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন