মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

কিশোরগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ২

গেজেট ডেস্ক

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় দুই গ্রামবাসীর সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৪০ জন। শনিবার সকাল ৮টার দিকে উপজেলার মৃগা ইউনিয়নের শান্তিপুর ও প্রজারকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন প্রজারকান্দা গ্রামের নূর হোসেনের ছেলে বাদল মিয়া (৪০) ও শান্তিপুর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মিরাশ আলী (৭০)। তারা দু’জনই ইটনা থানার মৃগা ইউনিয়নের বাসিন্দা। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

ইটনা থানার ওসি মোর্শেদ জামান (বিপিএম) জানান, সকাল ৮টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে মৃগা ইউনিয়নের শান্তিপুর ও প্রজারকান্দা গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন