সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে আলোচিত আসামি মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এর আগে মোজাফফর হোসেন বর্তমানে সেনাবাহিনীর তত্ত্বাবধানে রয়েছেন জানিয়ে প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেছেন, তাকে আর্মির তত্ত্বাবধান থেকে প্রোডাকশন ওয়ারেন্টে আমাদের ট্রাইব্যুনালে হাজির করার জন আমি একটা অ্যাপ্লিকেশন দিয়েছি।
প্রায় ৪৫ বছর ধরে পলাতক ছিলেন মেজর (অব.) মোজাফফর। গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।
খুলনা গেজেট/এনএম

