কোটালীপাড়ায় গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় গাছ কাটার সময় নিচে পড়ে গিয়ে স্বপন মধু (৪০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে উপজেলার শুয়াগ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্বপন মধু শুয়াগ্রামের যোগেন্দ্রনাথ মধুর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব শুয়াগ্রামের নান্টু ডাক্তারের বাড়িতে দিনমজুর হিসেবে গাছ কাটার কাজে যান স্বপন। গাছ কাটার সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াদ মাহমুদ জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন