ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. এমরান খান তার পদ থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।
মঙ্গলবার (২১ জুলাই) রাষ্ট্রপতি বরাবর পাঠানো পদত্যাগ পত্রে তিনি লিখেছেন, বাংলাদেশের একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে ২০২৪ সালের ২৮ আগস্ট নিয়োগপ্রাপ্ত হই। আমি আমার ব্যক্তিগত কারণে উক্ত পদ হতে আজ পদত্যাগ করলাম।
পদত্যাগের বিষয়ে জানতে চাইলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. এমরান খান বলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে আমার ব্যক্তিগত ল চেম্বারের কাজ ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এখন আমি ব্যক্তিগত প্র্যাকটিসে সময় দিতে চাই। এ কারণে পদত্যাগ করেছি।
খুলনা গেজেট/এএজে

