ডিসি সম্মেলন স্থগিত

গেজেট ডেস্ক

করোনা পরিস্থিতিতে চলতি বছরের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন স্থগিত করা হয়েছে। আগামী ৫ থেকে ৭ জানুয়ারি এ সম্মেলন হওয়ার কথা ছিল। বুধবার (২৩ ডিসেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠপ্রশাসন অনুবিভাগ) শেখ রফিকুল ইসলাম।

সরকারের নীতিনির্ধারক ও জেলা প্রশাসকদের মধ্যে সামনা-সামনি মতবিনিময় এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেয়ার জন্য প্রতি বছর জুলাই মাসে ডিসি সম্মেলনের আয়োজন করা হয়। কিন্তু করোনা মহামারির কারণে এবার এখনও এই সম্মেলন আয়োজন করতে পারেনি সরকার।

উল্লেখ্য, এর আগে ২০২০ সালের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন পিছিয়ে ২০২১ সালের ৫ই জানুয়ারি নেয়া হয়। ৩ দিনের এই ডিসি সম্মেলন ৭ই জানুয়ারি পর্যন্ত চলার কথা ছিল।

গত বছর (২০১৯) ডিসি সম্মেলন পাঁচ দিনব্যাপী হলেও এ বছর করোনার কারণে তিনদিন করা হয়েছিল।

 

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন