পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, শেখ হাসিনার আত্মসমর্পনের কোনো সুযোগ নেই। দেশে আসলেই তাকে গ্রেপ্তার করা হবে। শেখ হাসিনাসহ যেসব আসামিরা ভারতে আছে, তাদেরকে প্রত্যার্পন চুক্তির আওতায় ফিরিয়ে আনতে আন্তরিকভাবে কাজ করছে সরকার।
তিনি বলেন, দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের রাজনৈতিক এবং কূটনৈতিক সদিচ্ছা প্রয়োজন। তিনি দিল্লিতে পলাতক হিসেবে আছেন, সেখানে তার কোনো স্ট্যাটাস নেই। তার কাছে কোনো পাসপোর্ট-ট্রাভেল ডকুমেন্ট না থাকায় অবশ্যই তাকে ছবিযুক্ত প্রমাণপত্র নিতে হবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে আসন্ন জাতিসংঘ অধিবেশনে আরও জোরালোভাবে তুলে ধরা হবে। ১৭ বছরে এ সমস্যা জিইয়ে রেখে আরো ঘনীভূত করা হয়েছে। এই বিষয়ে সরকারি-বেসরকারি ও কূটনৈতিক চ্যানেলে আলোচনা চলমান।
প্রধানমন্ত্রীর নতুন কোনো দেশের সফরের তারিখ ঠিক হয়নি বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
খুলনা গেজেট/এএজে

