গোপালগঞ্জে ট্রাকচাপায় যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে রিকু শেখ (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিকু শেখ গোপালগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডের হরিদাসপুর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান বলেন, সকালে হরিদাসপুর ব্রিজ সংলগ্ন এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন রিকু শেখ। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন