বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গেজেট প্রতিবেদন

একদিনের সফরে বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে বৃক্ষরোপণসহ কয়েকটি কর্মসূচিতে তিনি অংশ নেবেন।

সোমবার (১৩ জুলাই) সকাল ১০টায় সড়কপথে গৌরনদীর বাটাজোর ইউনিয়নে নতুন খনন করা সরিকল খালের পাশে পৌঁছান তিনি। এর আগে সকাল ৬টার পর গুলশানের বাসভবন থেকে রওয়ানা হন তিনি।

বরিশালে প্রধানমন্ত্রীর নির্ধারিত কর্মসূচির মধ্যে রয়েছে- গৌরনদীর বাটাজোর ইউনিয়নে নতুন খনন করা সরিকল খালের পাশে বৃক্ষরোপন কর্মসূচি, জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় বৃক্ষরোপন কর্মসূচি এবং ত্রিশ গোডাউন সংলগ্ন সাগরদী এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি।

এছাড়া বিকালে জেলার শিল্পকলা একাডেমিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠান।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন