গোপালগঞ্জের মুকসুদপুর থেকে মনিয়া আক্তার (১৪) নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (৩০ জুন) দুপুরে মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের সুলতান দিঘিরপাড় গ্রাম থেকে ওই কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত কিশোরী মনিয়া আক্তার মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের সুলতান দিঘিরপাড় গ্রামের কেয়ামুদ্দিন আলম শেখের মেয়ে।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, নিজ ঘরের আড়ার সাথে কিশোরী মনিয়া আক্তারের ঝুলন্ত মরদেহ দেখতে পায় পরিবারের লোকজন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, কিশোরী মনিয়া আক্তার মা-বাবার সাথে অভিমান করে ভোররাতের কোনো এক সময় নিজ বসত ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
খুলনা গেজেট/এএজে

