সোমবার । ২৯শে জুন, ২০২৬ । ১৫ই আষাঢ়, ১৪৩৩

অধিবেশন শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার কুশল বিনিময়

গেজেট প্রতিবেদন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কুশল বিনিময় করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সোমবার (২৯ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশন শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে করমর্দন করেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিরোধীদলের অন্য সদস্যরাও কুশল বিনিময় করেন।

এর আগে সকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। বাজেট বক্তব্যের প্রথমে অংশ নেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এরপর সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য রাখেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন