সোমবার । ২৯শে জুন, ২০২৬ । ১৫ই আষাঢ়, ১৪৩৩

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদে‌শির মরদেহ আসছে মঙ্গলবার

গেজেট প্রতিবেদন

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসীর মরদেহ মঙ্গলবার (৩০ জুন) দেশে পৌঁছাবে। স্থানীয় সময় সোমবার (২৯ জুন) রাতে কাতার থেকে একটি বিশেষ ফ্লাইটে মরদেহগুলো বাংলাদেশের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ৭টার দিকে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহগুলো পৌঁছানোর কথা রয়েছে।

কাতারের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, মরদেহগুলো বাংলাদেশ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে আজ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে কাতারের সময় রাত সোয়া ১০টায় হামাদ ইন্টারন্যশনাল বিমানবন্দর থেকে রওনা দিয়ে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার সকাল পৌনে ৭টায় পৌঁছাবে।

দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসীর সিলেটের কানাইঘাট উপজেলার বা‌সিন্দা।নিহতরা হলেন— ঝিংগাবাড়ী ইউনিয়নের আমরপুর গ্রামের মৃত আব্দুন নূরের ছেলে জিবাল উদ্দিন, মাঝতালুক গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে জসিম উদ্দিন, আগতালুক গ্রামের সেলিম আহমদের ছেলে মোস্তাক আহমদ, একই গ্রামের মৃত মড়া মিয়ার ছেলে জুবায়ের আহমদ এবং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের নিজ গাছবাড়ী গ্রামের বাহার উদ্দিনের ছেলে কাদের আহমদ।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন