এবারের বাজেট হবে সুন্দর, স্বাভাবিক ও বাস্তবমুখী : প্রধানমন্ত্রী

গেজেট প্রতিবেদন

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘এবারের বাজেট হবে সুন্দর, স্বাভাবিক ও বাস্তবমুখী। সকল শ্রেণী পেশার মানুষের জন্য কিছুটা হলেও স্বস্তি আনবে এবারের বাজেট।’

সোমবার (২৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন (বাজেট অধিবেশন)-এর ১৮তম কার্যদিবসে নিজের বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘এবারের বাজেটে ৬১ পণ্যের শুল্ক প্রত্যাহারের পর পণ্যের দাম স্বাভাবিক আছে।’

তিনি বলেন, ‘দেশের নানামুখী সংকটকে অস্বীকারও করতে চাই না, আবার অযুহাতও বানাতে চাই না।’

প্রধানমন্ত্রী বলেন, ‘পুনরুদ্ধার, উত্তোরণ ও পুনর্গঠন তিন ধাপে অর্থনৈতিক কৌশল বাস্তবায়ন করা হবে।’

তিনি বলেন, ‘সরকারের লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব সংস্কার, ব্যাংকিং খাতের পুনর্গঠন, রপ্তানি বহুমুখীকরণ ও কর্মসংস্থান সম্প্রসারণ করা।’

তিনি আরও বলেন, ‘বিনিয়োগ উৎপাদন ও কর্মসংস্থান বাড়াতেই মালয়েশিয়া ও চীন সফর করেছি।’

‘সরকারি প্রকল্পে ব্যয়ের আকার নয়, বরং বিবেচনায় নেওয়া হবে কার্যকরি ভূমিকা ও ফলাফল’, বলেন প্রধানমন্ত্রী।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন