রাজধানীর পুরান ঢাকার বাংলাবাজার এলাকায় তাজিয়া মিছিল চলাকালে ছুরিকাঘাতে অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর। শুক্রবার (২৬ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, তাজিয়া মিছিল চলাকালে হঠাৎ করেই ওই যুবক ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে যান। এ সময় হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, তাজিয়া মিছিল থেকে বাংলাবাজার এলাকায় ছুরিসদৃশ ধারালো অস্ত্রের আঘাতে ওই যুবক আহত হন। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তার নাম-পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।
খুলনা গেজেট/এএজে

