মঙ্গলবার । ১৬ই জুন, ২০২৬ । ২রা আষাঢ়, ১৪৩৩
সাংবাদিকরা জানতে চাইলেন কোন দল সমর্থন করছেন?

প্রধানমন্ত্রী বললেন, আমি তো দীর্ঘদিন ধরে একটি দেশে ছিলাম

গেজেট প্রতিবেদন

চলমান বিশ্বকাপ ফুটবলে নিজের পছন্দের দলের নাম সরাসরি না জানালেও সম্ভাব্য কোন দলকে সমর্থন করছেন তার একটি ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর আগারগাঁওয়ে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিভিন্ন সংবাদমাধ্যমে বিএনপি বিটে কাজ করা সাংবাদিকদের সঙ্গে মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে নিজের পছন্দের দলের একটি ইঙ্গিত দেন প্রধানমন্ত্রী।

বিশ্বকাপ ফুটবলে আপনি কোন দলের সমর্থক— এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, আমি তো দীর্ঘদিন ধরে একটি একটা দেশে ছিলাম।

প্রসঙ্গত, ২০০৯ সাল থেকে লন্ডনে ছিলেন তারেক রহমান। ১৭ বছরের নির্বাসন শেষে বিগত বছর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন বর্তমান প্রধানমন্ত্রী।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন