ভারতের দিল্লি বিমানবন্দরে দীর্ঘ জিজ্ঞাসাবাদের মুখে পড়ে রাষ্ট্রীয় সফর বাতিল করে ঢাকায় ফিরে আসেন প্রধানমন্ত্রীর তথ্য এবং পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
তার সঙ্গে দিল্লির এ ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জানিয়েছেন, উপদেষ্টার সঙ্গে যা হয়েছে, তা নিয়ে বিকেলের মধ্যে যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং দুঃখজনকও বটে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে।
আরও জানা যায়, কূটনৈতিক পত্র দিয়ে আগাম অবহিত করার পরও রবিবার সন্ধ্যায় ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ ‘রহস্যজনক কারণে’ জাহেদ উর রহমানকে দিল্লিতে প্রবেশে বাধা দেয়। পরে উচ্চ মহলের নির্দেশে অনুমতি দেওয়া হলে ভারতীয় ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে সসম্মানে ভারতে প্রবেশের অনুরোধ জানান। কিন্তু ডা. জাহেদ উর রহমান তা প্রত্যাখ্যান করে পাসপোর্ট ফেরত চান এবং সরকারি সফর বাতিল করে পরবর্তী ফ্লাইটে দেশে ফেরার সিদ্ধান্ত নেন।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ডা. জাহেদ উর রহমান শ্রীলঙ্কার কলম্বো হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
খুলনা গেজেট/এএজে

