শনিবার । ১৩ই জুন, ২০২৬ । ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

শহীদ ওয়াসিমের পরিবারকে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র দিলেন প্রধানমন্ত্রী

গেজেট প্রতিবেদন

চব্বিশের গণঅভ্যুত্থানে চট্টগ্রাম বিভাগের প্রথম শহীদ মো. ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ জুন) বিকেলে পেকুয়া উপজেলায় শহীদ মো. ওয়াসিমের গ্রামের বাড়িতে নিজে গাড়ি চালিয়ে যান প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং তার সহধর্মিণী হাসিনা আহমেদ।

কবর জিয়ারত শেষে প্রধানমন্ত্রী শহীদ ওয়াসিমের বাবা-মা ও ভাইয়ের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। পরে শহীদ পরিবারের সদস্যদের হাতে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র তুলে দেন তিনি।

উল্লেখ, ২০২৪ সালের ১৬ই জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার সময় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন মো. ওয়াসিম। তিনি চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ছিলেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন