রবিবার । ১৪ই জুন, ২০২৬ । ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

গোপালগঞ্জে নিখোঁজের তিনদিন পর যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জে নিখোঁজের তিনদিন পর শাহিন শেখ (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৩ মে) সকালে সদর উপজেলার চরমানিকদাহ গ্রামের একটি পুকুর থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এস আই) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শাহিন শেখ গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষেরচর পশ্চিমপাড়া গ্রামের রবিউল শেখের ছেলে।

উপপরিদর্শক শফিকুল ইসলাম জানান, তিনদিন আগে গত ১০ জুন সন্ধ্যার পর বাড়ী থেকে বের হয়ে নিখোঁজ হয় শাহিন শেখ। এরপর সে আর বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও সন্ধান পায়নি।

পরে আজ শনিবার সকালে এলাকাবাসী চরমানিকদাহ গ্রামের একটি পুকুরে পানিতে শাহিনের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়| পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার সুরতাহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন