বুধবার । ১০ই জুন, ২০২৬ । ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জের কাশিয়ানীতে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে কামনা বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। বুধবার (১০ জুন) সকালে কাশিয়ানী উপজেলার পিংগুলিয়া গ্রামের রেলমাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধা কামনা বেগম কাশিয়ানী উপজেলার তিলছড়া গ্রামের মৃত আনোয়ার শেখের স্ত্রী।

কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নুর আলম মিয়া বলেন, বৃদ্ধা কামনা বেগম পিংগুলিয়া গ্রামের জামাতা ফায়েক মিয়ার বাড়ি বেড়াতে যাচ্ছিলেন। এই সময় রেললাইন পার হতে গেলে গোপালগঞ্জ থেকে ছেড়ে যাওয়া রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয়রা মরদেহ পড়ে থাকতে দেখে নিহতের মেয়ের জামাই ফায়েক মিয়াকে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল তৈরি করে রাজবাড়ি রেল পুলিশের কাছে হস্তান্তর করেন। রেল পুলিশ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন