সোমবার । ৮ই জুন, ২০২৬ । ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

স্বীকৃতি দেওয়ায় পুলিশের মনোবল বৃদ্ধি পাবে: স্বরাষ্ট্রমন্ত্রী

গেজেট প্রতিবেদন

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভালো কাজে পুলিশ সদস্যদের স্বীকৃতি দেওয়া হলে তাদের মনোবল বৃদ্ধি পাবে। এছাড়া পুলিশ বাহিনীকে আরো বেশি গতিময় করা হবে বলে জানান তিনি। সোমবার (৮ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী৷

স্বরাষ্টমন্ত্রী বলেন, দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী পুলিশ কতটুকু পরিশ্রম এবং চেষ্টা চালিয়ে যাচ্ছে সে বিষয়টি জানাতে আজকের সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে৷ এগুলোর স্বকৃতি দিতে চাচ্ছি৷ এতে তারা উৎসাহিত এবং অনুপ্রাণিত হবে এবং ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে৷ এমন কিছু আগে হয়েছে কিনা আমি জানিনা৷ আমরা পুলিশ বাহিনীকে আরও বেশি বুস্ট আপ করতে চাই৷ জাতে তারা আইনের শাসন প্রতিষ্ঠা করে দায়িত্ব পালন করতে পারে৷

মন্ত্রী বলেন, সাম্প্রতিক তিনটি ঘটনায় দায়িত্ব পালন করা পুলিশে সদস্যদের আমরা সনদ দিয়েছি৷ এদের মধ্যে রয়েছেন রামিসা হত্যাকাণ্ডে দ্রুতসময়ে দায়িত্ব পালনকারী কয়েকজন সদস্য, দৌলদিয়ায় নৌ পুলিশের অসাধারণ ভূমিকা পালনকারী তিনজন এবং মুন্সিগঞ্জের গ্যাংরেইপ ঘটনায় চার আসামিদের গ্রেপ্তারের ঘটনায় সংশ্লিষ্ট তিন পুলিশ সদস্য স্বীকৃতি পাচ্ছেন৷

সব মিলিয়ে ১৫ জন পুলিশ সদস্যকে সম্মাননা দেওয়া হয়েছে বলে তিনি জানান। তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে পুরস্কার, সম্মাননা সনদ এবং কয়েকজনকে ব্যাজ প্রদান করা হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন