গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনের ধাক্কায় ছাবিহা খানম নামে ৫ বছর বয়সের এক শিশু নিহত হয়েছে। আজ শনিবার (০৬ জুন) সকালে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ব্যাসপুর দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ছাবিহা খানম উপজেলার মহেশপুর ইউনিয়নের ব্যাসপুর দক্ষিণপাড়া গ্রামের শিপন ফকিরের মেয়ে।
ওসি মোঃ মাহফুজুর রহমান জানান, শিশু ছাবিহা খেলতে খেলতে বাড়ীর পাশের ট্রেন লাইনে উঠে যায়। এসময় গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ট্রেন ধাক্কা দিলে ঘটনাস্থলেই ছাবিহা নিহত হয়। পরে পরিবারের সদস্যরা নিহতের মরদেহ বাড়ীতে নিয়ে যায়।
তিনি আরও জানান, ইতিমধ্যে রাজবাড়ী রেলওয়ে পুলিশকে জানানো হযেছে। তারা আসার পর পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করবেন।
খুলনা গেজেট/এনএম

