আজ ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস। এবারের প্রতিপাদ্য বিষয় ‘প্রকৃতি থেকে অনুপ্রেরণা: জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য’। পরিবেশ রক্ষা ও জলবায়ু সচেতনতায় বিশ্বজুড়ে এই দিনটি পালন করা হয়। জাতিসংঘের পরিবেশ কর্মসূচি ১৯৭৩ সাল থেকে প্রতিবছর ৫ জুন দিবসটি পালন করে আসছে। ১৯৭২ সালের মানবিক পরিবেশবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী এটি পালন করা হয়।
সরকারি আয়োজনে বিলম্ব থাকলেও দেশের বিভিন্ন পরিবেশবাদী সংগঠন ও বেসরকারি উন্নয়ন সংস্থা আজ থেকেই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নানান কর্মসূচি পালন করছে। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এবং ওয়াটার কিপার্স বাংলাদেশ দেশব্যাপী বৃক্ষরোপণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শোভাযাত্রা, মতবিনিময় সভা ও সমাবেশ আয়োজন করেছে।
একই সঙ্গে সরকার মিশন গ্রিন বাংলাদেশ ৬৪ পরিবেশবাদী সংগঠনের সমন্বয়ে দেশের সব জেলায় একযোগে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে। খুলনা মহা নগরীতে ১৫ হাজার গাছ লাগানো হবে। বিদ্যালয়, ধর্মীয় প্রতিষ্ঠান ও বসতবাড়িতে এসব গাছ রোপণ ছাড়াও দরিদ্র পরিবারগুলোকে উপহার হিসেবে গাছ দেওয়া হবে। জনসচেতনতা বাড়াতে জেলা শহরগুলোতে মানববন্ধন ও প্রচার চালানো হবে।
খুলনা গেজেট/এএজে

