বৃহস্পতিবার । ২৫শে জুন, ২০২৬ । ১১ই আষাঢ়, ১৪৩৩

রাতের মধ্যে পাঁচ বিভাগে তীব্র বজ্রসহ বৃষ্টির আশঙ্কা

গেজেট প্রতিবেদন

খুলনাসহ দেশের পাঁচ বিভাগে তীব্র বজ্রপাতের আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে মাঝারি থেকে ভারী মানের বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ তার ফেসবুকে এ তথ্য জানিয়েছেন।

তিনি লিখেছেন, বৃহস্পতিবার রাতে দেশের বেশিভাগ জেলার ওপর দিয়ে তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী মানের বৃষ্টিপাত অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ করে খুলনা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা বিভাগের জেলাগুলোতে তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী মানের বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

এদিকে দেশের বিভিন্ন অঞ্চলে চলমান তাপপ্রবাহ আরও দুই থেকে তিন দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় দেশের কোথাও কোথাও বৃষ্টি হলেও তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন হবে না।

এ তথ্য জানান আবহাওয়াবিদ ড. মোহাম্মদ বজলুর রশিদ বলেন, জুন মাসজুড়ে দেশের বিভিন্ন এলাকায় আরও দুই থেকে তিনটি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। একই সঙ্গে এ মাসে বৃষ্টিপাতের সম্ভাবনাও তুলনামূলক কম। তবে জুনের দ্বিতীয় সপ্তাহে সারা দেশে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। এরপর আবারও নতুন করে তাপপ্রবাহ দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন