গোপালগঞ্জের সদর উপজেলার বেদগ্রামে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। বৃহস্পতিবার (২৮ মে) বেলা ১১টা ৫০ মিনিটের দিকে বেদগ্রামে এই দুর্ঘটনা ঘটে।
জেলা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর নেয়ামুল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি বাস বেদগ্রামে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইলের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় বাসটি সড়কেই উল্টে যায়। এতে মোটরসাইকেলের ২ আরোহী এবং বাসের ২ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া ৮ বছরের এক শিশুকে হাসপাতালে নেওয়ার সময় মারা যায়। এছাড়া এ ঘটনায় আরও ২০ জন আহত হয়েছেন।’
তবে তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের নাম পরিচয় এখনো জানা যায়নি।
খুলনা গেজেট/এএজে

