সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

দ্রুত ছড়িয়ে পড়ছে কালশী বস্তির আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিস

গেজেট প্রতিবেদন

রাজধানীর কালশী বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে পানির সংকটে পড়েছে ফায়ার সার্ভিস। এর ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে তাদের। সোমবার (২৫ মে) সন্ধ্যা ৭টা ২৩ মিনিটের দিকে বস্তিটিতে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয় পাঁচটি ইউনিট। পরে আরও আটটি ইউনিট পাঠানো হয়। এখন আগুন নেভাতে ১৩টি ইউনিট কাজ করছে।

তিনি জানান, ঘটনাস্থলে পানির সংকট রয়েছে। এ কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে।

আনোয়ারুল ইসলাম দোলন বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন