সোমবার । ২২শে জুন, ২০২৬ । ৮ই আষাঢ়, ১৪৩৩

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান মো. খুরশীদ আলম

গেজেট প্রতিবেদন

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রবিবার (২৪ মে) বাংলাদেশ ব্যাংকের এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে লিখা ওই বার্তায় বলা হয়, ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারা এবং ৪৭(৩) ধারার প্রদত্ত ক্ষমতাবলে আপনাদের ব্যাংকের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে মো. খুরশীদ আলমকে নিয়োগ দেয়া হলো।

উল্লেখ্য, জুলাই আন্দোলনের সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের পদ হারিয়েছিলেন খুরশীদ আলম।

এর আগে ড. জোবায়দুর রহমান ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদত্যাগ করেন। গত ২৩ জুলাই ইসলামী ব্যাংকের বোর্ড সভায় তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছিল।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন