শনিবার । ৩০শে মে, ২০২৬ । ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

৫ থেকে ৭ দিনের মধ্যে রামিসা হত্যার বিচার সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

গেজেট প্রতিবেদন

রামিসা হত্যার বিচার ৫-৭ দিনের মধ্যে সম্পন্ন করা যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২৪ মে) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

রামিসা হত্যা মামলার চার্জশিট প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রামিসা হত্যা মামলার চার্জশিট আজকের মধ্যেই দেয়া হবে। ৫ থেকে ৭ দিনের মধ্যে এ মামলার বিচারকাজ সম্পন্ন করা যাবে।

বিচার প্রসঙ্গে তিনি বলেন, এ হত্যাকাণ্ডের সর্বোচ্চ বিচার নিশ্চিত করা যাবে। সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য যা যা করা দরকার, সরকারের পক্ষ থেকে তা করা হবে।

তিনি আরও বলেন, সমাজে কিছু মূল্যবোধের ঘাটতি তৈরি হয়েছে, যার কারণে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটছে। সরকার কঠোরভাবে এসব ঘটনা নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছে। যার কারণে অপরাধীরা দ্রুত গ্রেপ্তার হচ্ছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন