গোপালগঞ্জে ব্যাটারিচালিত রিক্সা চুরির অভিযোগে আল আমিন শেখ (৩০) নামে এক রিক্সাচালককে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২০ মে) রাতে শহরের মধ্য মিয়াপাড়ার শরীফ লিটন সড়কের একটি বাসার বাথরুম থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত আল আমিন সদর উপজেলার খাটিয়াগড় গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, তিনি ওই বাসার কেয়ারটেকার কামরুল ঠাকুরের গ্যারেজের রিক্সা ভাড়ায় চালাতেন। কয়েকদিন আগে একটি রিক্সা চুরি হলে আল আমিনকে সন্দেহ করা হয়। পরে তাঁকে বাসায় আটকে রেখে মারধরের অভিযোগ ওঠে। এরপর আল আমিনের মা ছেলেকে দেখতে গিয়ে ঘরের দরজা বন্ধ পান। পরে দরজা খুলে বাথরুমে তাঁর মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশ জানায়, মরদেহের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত কামরুল ঠাকুর পলাতক।
খুলনা গেজেট/এএজে

