বৃহস্পতিবার । ২১শে মে, ২০২৬ । ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

নিরাপত্তা শুধু অভ্যন্তরীণ শক্তির ওপর নির্ভর করে না: স্পিকার

গেজেট প্রতিবেদন

নিরাপত্তা জাতির অর্জিত জ্ঞান, প্রজ্ঞা ও আন্তর্জাতিক সীমানার স্থিতিশীলতার ওপরও নির্ভর করে বলে জানিয়েছেন তীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বুধবার (২০ মে) বাংলাদেশ ইউনিভার্সিটিতে স্বাধীনতা অডিটোরিয়ামে নতুন বিশ্বব্যবস্থার প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ার জাতীয় নিরাপত্তা শীর্ষক সম্মেলনে তিনি একথা বলেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, নিরাপত্তা জাতির অর্জিত জ্ঞান, প্রজ্ঞা ও আন্তর্জাতিক সীমানার স্থিতিশীলতার ওপরও নির্ভর করে। পরিবর্তিত বিশ্বব্যবস্থায় জবাবদিহিবিহীন নিরাপত্তা কখনও বিশ্বের স্থিতিশীলতা আনতে পারে না।

তিনি আরও বলেন, প্রযুক্তির ক্রমবর্ধমান বিস্তারের কারণে নতুন নেতৃত্ব তৈরিতে বিনিয়োগ করতে হবে। এটি একদিকে জাতির ভবিষ্যৎ বিনির্মাণে আমাদের দায়িত্বশীলতাকে প্রমাণ করবে এবং অন্যদিকে জনগণের আস্থা ও ভরসাকে সুদৃঢ় করবে।

সম্মেলনে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নেপালের ড. প্রমোদ জয়সওয়াল, শ্রীলঙ্কার সুভাশিনি আবেয়াসিংহে, পাকিস্তানের ড. সালমা মালিক এবং সুইডেনের ড. গ্রেগ সিমন্স।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম, বিভিন্ন অনুষদের ডিন, ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, গবেষক, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন