বুধবার । ১৩ই মে, ২০২৬ । ৩০শে বৈশাখ, ১৪৩৩

গোপালগঞ্জে গাড়ি চাপায় নবজাতক নিহত

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জে গাড়িচাপায় রাস্তায় ফেলে রাখা এক নবজাতকের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান জানান, কে বা কারা ওই নবজাতককে গোপীনাথপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের ওপর ফেলে রেখে যায়। এ সময় একটি গাড়ি নবজাতকটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন