সোমবার । ১লা জুন, ২০২৬ । ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

কোরবানির পশুবাহী যানবাহনে চাঁদাবাজির অভিযোগ পেলেই ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

গেজেট প্রতিবেদন

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কোরবানির পশুবাহী যানবাহনে ছিনতাই ও চাঁদাবাজি রোধে চালু থাকবে পুলিশের হটলাইন, অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার (১২ মে) বেলা আড়াইটার দিকে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঈদের আগে ও পরে ১৪ দিন পুলিশ সদর দপ্তরে মনিটরিং সেল খোলা থাকবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোরবানির পশুর চামড়া সংরক্ষণে লবণ বিতরণের জন্য ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, ঈদুল আজহায় নিরাপত্তার দায়িত্বে যারা থাকবেন, তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে মানুষের নিরাপত্তার জন্য সর্বোচ্চ সতর্ক থাকার জন্য। ঈদের আগে সব গার্মেন্টস শ্রমিকের বেতন-ভাতা পরিশোধ করা হবে। বিজিএমইএ এবং বিকিএমইএ এ বিষয়ে রাজি হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন