সোমবার । ১১ই মে, ২০২৬ । ২৮শে বৈশাখ, ১৪৩৩

কাশিয়ানীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জের কাশিয়ানীতে মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাতনামা এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক আব্দুল্লাহ হাসান (২২)। রবিবার (১০ মে) দিবাগত রাত ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ফুকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক নৃপেন দাস জানান, কাশিয়ানী উপজেলার ফুকরা গ্রামের মনির হাসানের ছেলে আব্দুল্লাহ হাসান মোটরসাইকেলে করে কাশিয়ানী থেকে বাড়ি ফিরছিলেন। পথে ফুকরা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে তিনি অজ্ঞাত এক পথচারীকে পেছন থেকে ধাক্কা দেন।

এতে ঘটনাস্থলেই ওই পথচারীর মৃত্যু হয় এবং মোটরসাইকেল চালক আব্দুল্লাহ গুরুতর আহত হন। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তি ও আহত আব্দুল্লাহকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

আহত আব্দুল্লাহ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে নিহত ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তে পিবিআইয়ের (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) সহায়তা চাওয়া হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন