শনিবার । ৩০শে মে, ২০২৬ । ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

পুলিশ সপ্তাহ রবিবার, শেষ মুহূর্তে স্থগিত পদক প্রদান অনুষ্ঠান

গেজেট প্রতিবেদন

আগামীকাল রবিবার (১০ মে) শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ- ২০২৬। এবারের বর্ণাঢ্য আয়োজনে বড় ধাক্কা এখনো জারি হয়নি পদকের প্রজ্ঞাপন। খোঁজ নিয়ে জানা গেছে, পদক প্রদান অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। পুলিশ সপ্তাহ শেষে কোনো এক দিন পদক অনুষ্ঠান নতুন করে আয়োজন করা হবে।

“আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ”- প্রতিপাদ্যে চার দিনব্যাপী (১০-১৩ মে) উদযাপিত হচ্ছে এবারের পুলিশ সপ্তাহ।

রবিবার সকালে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহ শুরু হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের সুশৃঙ্খল, দৃষ্টিনন্দন ও বর্ণিল প্যারেড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করবেন। তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক ভাষণ প্রদান করবেন।

তবে, এবার শেষ মুহূর্তে পুলিশ সপ্তাহের সিডিউল থেকে বাদ দেয়া হয়েছে পদক প্রদান অনুষ্ঠান। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপস) খন্দকার রফিকুল ইসলাম।

তিনি বলেন, এবার পুলিশ সপ্তাহে থাকছে না অন্যতম আকর্ষণ ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’ ও ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’ প্রদান অনুষ্ঠান।

‘১০৯টা পদক দেয়ার প্রস্তাব ছিল। যেটি স্থগিত করা হয়েছে। পুলিশ সপ্তাহের সুবিধাজনক সময়ে দেয়া হবে। আপাতত পুলিশ সপ্তাহে পদকের অনুষ্ঠানটি বাদ যাচ্ছে।’

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন