ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (৮ মে) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ধ্বজনগর সীমান্তে এ ঘটনা বলে গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে।
নিহত মো. মোরসালিন ধ্বজনগর বাতান বাড়ি এলাকার খেবজু মিয়ার ছেলে।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছামিউল ইসলাম জানান, শুক্রবার গত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
খুলনা গেজেট/এনএম

