শনিবার । ৯ই মে, ২০২৬ । ২৬শে বৈশাখ, ১৪৩৩

প্রবাসীর স্ত্রী-সন্তানসহ ৫ জনের গলাকাটা মরদেহ উদ্ধার

গেজেট প্রতিবেদন

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় নারী ও শিশুসহ পাঁচজনকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৮ মে) উপজেলার রাউতকোনা গ্রামে গভীর রাতের কোনো এক সময় তাদের হত্যা করা হয়।

নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন নারী, তার তিন কন্যাসন্তান ও এক তরুণ। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এলাকাবাসী জানান, রাউতকোনা এলাকার মনির হোসেন নামে এক প্রবাসীর বাড়িতে তারা থাকে। শুক্রবার রাতেও সবাইকে স্বাভাবিকই দেখা গেছে। তবে শনিবার ভোরে ওই বাড়িতে দেখা যায় পাঁচজনের গলা কাটা লাশ পড়ে রয়েছে। কারা কেন তাদের হত্যা করেছে, বিষয়টি এখনো ধোঁয়াশা রয়েছে।

গাজীপুর জেলা পুলিশ সুপার (এসপি) মো. শরিফ উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একই পরিবারের পাঁচজনকে হত্যা করা হয়েছে। বিষয়টির তদন্ত করা হচ্ছে।

বিস্তারিত আসছে…

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন