বৃহস্পতিবার । ১১ই জুন, ২০২৬ । ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায়

গেজেট প্রতিবেদন

দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছেন পাকিস্তানের স্বরাষ্ট্র ও মাদক নিয়ন্ত্রণ বিষয়ক মন্ত্রী মহসিন রেজা নাকভি।

শুক্রবার (৮ মে) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সফরকালে মন্ত্রীর সঙ্গে তার স্ত্রীও রয়েছেন।

শুক্রবার দুপুরে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে মহসিন নাকভির একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।

সফরকালে আরও বেশ কয়েকটি কর্মসূচিতে যোগদান শেষে শনিবার রাতে তিনি পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়বেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন