বৃহস্পতিবার । ৭ই মে, ২০২৬ । ২৪শে বৈশাখ, ১৪৩৩

যুক্তরাষ্ট্রে বৃষ্টির প্রথম জানাজা সম্পন্ন, মরদেহ দেশে আসবে শনিবার

গেজেট প্রতিবেদন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পায় বুধবার (৬ মে) দুপুর ২টায় নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী, শিক্ষক ও বাংলাদেশ কম‍্যুনিটির অনেকে জানাজায় অংশ নেন। মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধি জানাজায় উপস্থিত ছিলেন।

জানাজার পর বৃষ্টির মরদেহ শেষকৃত্য সংস্থার কাছে হস্তান্তর করা হয়। শেষকৃত্য সংস্থা বৃহস্পতিবার (৭ মে) ফ্লোরিডার অরল‍্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরাটসের একটি ফ্লাইটে মরদেহ ঢাকায় পাঠাবে। মরদেহ ঢাকায় পৌঁছাবে শনিবার (৯ মে) সকাল ৮টা ৪০ মিনিটে।

মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের প্রতিনিধি অরল‍্যান্ডো বিমানবন্দরে উপস্থিত থাকবেন। ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের সঙ্গে সমন্বয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে পুরো বিষয়টি তত্ত্বাবধান করছে।

উল্লেখ্য, নির্মম হত্যাকাণ্ডের শিকার জামিল লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর সব ব‍্যয় বহন করছে বাংলাদেশ সরকার। জামিল লিমনের মরদেহ সোমবার (৪ মে) ঢাকায় পৌঁছেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ জামিলের পরিবারের কাছে হস্তান্তর করেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন