বুধবার । ৬ই মে, ২০২৬ । ২৩শে বৈশাখ, ১৪৩৩

এবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের দুই মাসের অনুদান ছাড়

গেজেট প্রতিবেদন

এবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের অনুদান (সরকারি অনুদানের অংশ) ছাড় দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। এরইমধ্যে চেক সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে হস্তান্তর করা হয়েছে। ফলে আগামী ৮ মের পর শিক্ষকরা তাদের টাকা তুলতে পারবেন।

বুধবার (৬ মে) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের আর্থিক অনুদানের সরকারি অংশের টাকা ছাড় হয়েছে। শিক্ষকরা শিগগিরই তাদের অনুদানের টাকা হাতে পাবেন৷

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মোট দুই মাসের অনুদানের জন্য চারটি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

এতে করে শিক্ষকরা ৭ এপ্রিলের পর সংশ্লিষ্ট ব্যাংক থেকে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের অনুদানের সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন