বৃহস্পতিবার । ১৪ই মে, ২০২৬ । ৩১শে বৈশাখ, ১৪৩৩

চট্টগ্রামে বিপুল পরিমাণ ইয়াবাসহ খুলনার পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার থেকে সংগ্রহ করা বিপুল পরিমাণ ইয়াবা খুলনায় নিয়ে যাওয়ার পথে চট্টগ্রামে গ্রেপ্তার হয়েছেন এক পুলিশ সদস্য। গ্রেপ্তার হওয়া ওই সদস্যের নাম আশিকুল ইসলাম। তিনি খুলনা জেলা পুলিশের একজন কনস্টেবল।

মঙ্গলবার সকালে চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু সংলগ্ন শহীদ বশরুজ্জামান গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে আশিকুল ইসলামকে আটক করা হলে তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার হয়।

গ্রেপ্তার আশিকুল ইসলাম গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার গোবিন্দপুর ইউনিয়নের বাসিন্দা।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন