মঙ্গলবার । ৫ই মে, ২০২৬ । ২২শে বৈশাখ, ১৪৩৩

১২ জেলায় নতুন এসপি নিয়োগ

গেজেট প্রতিবেদন

দেশের ১২ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন উপসচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপন অনুযায়ী, পঞ্চগড়, বান্দরবন, জয়পুরহাট, পাবনা, নীলফামারী, নড়াইল, সাতক্ষীরা, চাঁদপুর, ঝালকাঠি, মৌলভীবাজার, চট্টগ্রাম এবং ফেনীতে নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। একই প্রজ্ঞাপনে পুলিশ সুপার পদমর্যাদার ১১ কর্মকর্তাকে পুলিশের বিভিন্ন স্টেশনে বদলি করা হয়েছে।

খুলনা গেজেট/এএজে

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন