মঙ্গলবার । ৫ই মে, ২০২৬ । ২২শে বৈশাখ, ১৪৩৩

‘পশ্চিমবঙ্গে যে সরকারই আসুক আমাদের ফরেন পলিসি পরিবর্তন হবে না’

গেজেট প্রতিবেদন

ভারতের নির্বাচন দেশটির অভ্যন্তরীণ ব্যাপার বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। পশ্চিমবঙ্গে যে সরকারই আসুক না কেন, বাংলাদেশের ফরেন পলিসি পরিবর্তন হবে না বলেও জানান তিনি। মঙ্গলবার (৫ মে) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের একটি কার্যঅধিবেশন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

পশ্চিমবঙ্গের নতুন সরকার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেখুন, ভারতের নির্বাচন ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। আমাদের ফরেন… বাংলাদেশের ফরেন পলিসি অ্যাক্রস দ্য বোর্ড একই থাকবে।

তিনি বলেন, আমাদের বাংলাদেশ প্রথম বা বাংলাদেশ ফার্স্ট নীতিতে আমাদের ফরেন পলিসি। সেটা যে সরকারই আসুক না কেন, সেই সঙ্গে আমাদের ফরেন পলিসি পরিবর্তন হবে না। আমরা আমাদের ফরেন পলিসি নিয়েই সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে এগোবো।

উল্লেখ্য, গত ২৩ এবং ২৯ এপ্রিল দু’দফায় পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) সেই নির্বাচনের ফল ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। তাতে দেখা গেছে, পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনের মধ্যে ২০৬টি আসনে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থীরা।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন